গবেষণাভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (CIPG)- এর উদ্যোগে আগামী ৯ মে ২০২৬ তারিখ রোজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত হতে যাচ্ছে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি জাতীয় সেমিনার— “জ্বালানি সংকটের কারণ ও প্রভাব এবং সমাধান”

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও শিল্পখাতের প্রেক্ষাপটে জ্বালানি সংকট একটি অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এই সংকটের মূল কারণগুলো কী, জনজীবন ও অর্থনীতিতে এর প্রভাব কতটুকু এবং দীর্ঘমেয়াদী টেকসই সমাধানের পথ কী হতে পারে— তা নিয়েই দেশের শীর্ষস্থানীয় জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতি-নির্ধারক এবং জ্যেষ্ঠ সাংবাদিকগণ এই সেমিনারে তাদের মূল্যবান বক্তব্য ও গবেষণালব্ধ মতামত তুলে ধরবেন।

কি-নোট স্পীকার:

অধ্যাপক এম শামসুল আলম, ডিন, প্রকৌশল অনুষদ, ড্যাফোডিল ইউনিভার্সিটি

আমন্ত্রিত অতিথিবৃন্দ:

১. প্রফেসর ড. ইজাজ হোসেন, বায়ো-এনার্জি ও বিকল্প জ্বালানি বিশেষজ্ঞ, বুয়েট

২. ড. বদরুল ঈমাম, অনারারি প্রফেসর, জিওলোজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৩. প্রফেসর মো. আবদুল মোমেন, মার্কেটিং ও জ্বালানি বিশেষজ্ঞ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

৪. ড. খন্দকার রাশেদুল হক, সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার

৫. প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, ভাইস চ্যান্সেলর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৬. প্রফেসর ড. একেএম ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়

৭. ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

৮. জনাব মাসুমুর রহমান খলিলী, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত

৯. ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ, জলবায়ু বিশেষজ্ঞ এবং অতিরিক্ত সচিব (অব.), বাংলাদেশ সরকার

সভাপতিত্ব করবেন:

ড. মো. মোজাম্মেল হক, চেয়ারম্যান, সিআইপিজি ও অধ্যাপক (অব.) মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

মডারেটর:

ড. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক, সিআইপিজি ও অতিরিক্ত সচিব (অব.), বাংলাদেশ সরকার

যোগাযোগের তথ্য:

ঠিকানা: ১৪০ নিউ ইস্কাটন (ফ্ল্যাট ২/এ), রমনা, ঢাকা ১০০০।

ফোন: +৮৮০ ১৭৮১৭৮৯১১১

ই-মেইল: [email protected]