গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি)-এর উদ্যোগে আগামী ২৮ জুন ২০২৬ তারিখ রোজ রবিবার, সকাল ১০:৩০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজন হতে যাচ্ছে “বাংলাদেশের বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা” শীর্ষক একটি বিশেষ সেমিনার।

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির প্রভাব এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির কার্যকারিতা ও চ্যালেঞ্জগুলো কেমন, তা নিয়ে এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, পুঁজিবাজার বিশেষজ্ঞ, সাবেক আমলা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সুনির্দিষ্ট মতামত ও বিশ্লেষণ তুলে ধরবেন।

প্রধান অতিথি:

প্রফেসর ড. আবু আহমেদ, শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ

প্রধান আলোচক:

ড. মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড

কী-নোট স্পীকার:

প্রফেসর ড. একেএম ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়

সম্মানিত অতিথিবৃন্দ:

১. ড. আবুল হোসেন, সাবেক সচিব, বাংলাদেশ সরকার

২. ড. খ ম কবিরুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশ সরকার

৩. নুরুল ইসলাম বুলবুল, মাননীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-৩

৪. ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি

সভাপতিত্ব করবেন:

মো. শফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান, সিআইপিজি এবং সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশ সরকার

মডারেটর:

ড. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক, সিআইপিজি এবং সাবেক অতিরিক্ত সচিব (অব.), বাংলাদেশ সরকার

যোগাযোগের তথ্য:

ঠিকানা: ১৪০ নিউ ইস্কাটন (ফ্ল্যাট ২/এ), রমনা, ঢাকা ১০০০।

ফোন: ০১৭১৫-০১৬১৭৫

ই-মেইল: [email protected]