গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি)-এর উদ্যোগে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আগামী ২০ মে, ২০২৬ তারিখ রোজ বুধবার, সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে একটি বিশেষ প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন হতে যাচ্ছে।

জাতীয় উন্নয়নের তিন প্রধান স্তম্ভ— স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে বিগত বছরগুলোর প্রাপ্তি এবং আগামী বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা ও নীতিগত সংস্কারের বিষয়গুলো নিয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক আমলা, সংসদ সদস্য ও খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই সভায় তাদের গুরুত্বপূর্ণ মতামত ও বিশ্লেষণ তুলে ধরবেন।

প্রধান অতিথি:

জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ, সাবেক অর্থসচিব এবং সাবেক চেয়ারম্যান, সোনালী ব্যাংক

প্রধান আলোচক:

প্রফেসর ড. মাহবুব উল্লাহ, আহ্বায়ক, অন্তর্বতীকালীন কমিটি, বাংলাদেশ অর্থনীতি সমিতি

কী-নোট স্পীকার:

প্রফেসর ড. একেএম ওয়ারেসুল করিম, ডিন, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়

অতিথিবৃন্দ:

১. মিজ নূরুন্নিসা সিদ্দিকা, মাননীয় সংসদ সদস্য

২. ড. আবুল হোসেন, সাবেক সচিব, বাংলাদেশ সরকার

৩. ড. খ ম কবিরুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশ সরকার

৪. কৃষিবিদ ড. মো. ফরিদুল ইসলাম, সাবেক সচিব, বাংলাদেশ সরকার

৫. জনাব মাসুমুর রহমান খলিলী, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত

সভাপতি:

ড. মো: মোজাম্মেল হক, চেয়ারম্যান, সিআইপিজি এবং অধ্যাপক (অব.), মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

মডারেটর:

ড. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক, সিআইপিজি এবং অতিরিক্ত সচিব (অব.), বাংলাদেশ সরকার

যোগাযোগের তথ্য:

ঠিকানা: ১৪০ নিউ ইস্কাটন (ফ্ল্যাট ২/এ), রমনা, ঢাকা ১০০০।

ফোন: +৮৮০ ১৭৮১৭৮৯১১১

ই-মেইল: [email protected]