গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি)-এর উদ্যোগে আগামী ২৯ আগস্ট ২০২৬ তারিখ রোজ শনিবার, সকাল ১০:৩০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজন হতে যাচ্ছে ‘আইন-শৃঙ্খলা অবনতির বহুমাত্রিক কারণ ও টেকসই সমাধানের উপায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক।
বৈঠকে দেশের বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলার সার্বিক অবনতির বহুমাত্রিক কারণ এবং এর টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে আইন-শৃংখলা ও নিরাপত্তা বিশ্লেষক, বরেণ্য রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকগণ তাঁদের সুনির্দিষ্ট মতামত ও পর্যালোচনা তুলে ধরবেন।
কী-নোট স্পীকার: ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
সম্মানিত আলোচকবৃন্দ:
- মো. সফিউল্লাহ, সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশ সরকার
- মো. হুমায়ুন কবীর, সাবেক সচিব, বাংলাদেশ সরকার
- মো. মাসদার হোসেন, অব. সিনিয়র জেলা সেশন ও দায়রা জজ (আলোচিত মাসদার হোসেন মামলার বাদী)
- ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, নিরাপত্তা বিশ্লেষক
- ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম গোলাম মুস্তফা, এলডিএমসি, পিএসসি
- মো: আবদুল কাইয়ুম, সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার
সভাপতিত্ব করবেন: অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, চেয়ারম্যান, সিআইপিজি
সঞ্চালনা করবেন: মোহাম্মদ আব্দুল কাইয়ূম, সাবেক সচিব, বাংলাদেশ সরকার
যোগাযোগের তথ্য: ঠিকানা: ১৪০ নিউ ইস্কাটন (ফ্ল্যাট ২/এ), রমনা, ঢাকা ১০০০।
ফোন: ০১৭১৫-০১৬১৭৫ ই-মেইল: [email protected]