গবেষণাভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি) - এর উদ্যোগে আগামী ৩০ আগস্ট ২০২৫ তারিখ রোজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ গোলটেবিল আলোচনা সভা। চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন ও সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় ‘জুলাই সনদ’ এর গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপটে এর বাস্তবায়নযোগ্যতা নিয়ে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাবিদ, আইনজ্ঞ এবং সাবেক আমলারা এই সেমিনারে তাদের মূল্যবান মতামত ও দিকনির্দেশনা তুলে ধরবেন।
প্রধান আলোচক:
অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, চেয়ারম্যান, স্থানীয় সরকার সংস্কার কমিশন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ
কি-নোট স্পিকার
ড. মো: নজরুল ইসলাম, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ড. এ কে এম ওয়ারিসুল করিম, অধ্যাপক, নর্থ সাউথ ইউনিভার্সিটি
সম্মানিত আলোচকবৃন্দ:
১. ড. মো: আব্দুর রব, ভাইস চ্যান্সেলর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্ট, সেন্টার ফর এডভান্স স্টাডিজ অ্যান্ড থটস
২. জনাব হাসান নাসির, ব্রিগেডিয়ার জেনারেল, এনডিসি, পিএসসি (অব:), বাংলাদেশ আর্মি
৩. ড. খন্দকার রাশিদুল হক, অতিরিক্ত সচিব (অব:), বাংলাদেশ সরকার
৪. জনাব মু. আবদুল কাইয়ুম, সচিব (অব:), বাংলাদেশ সরকার
৫. ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, চেয়ারম্যান, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬. ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী, সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
৭. ব্যারিস্টার বেলায়েত হোসেন, সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
৮. জনাব মো: এনামুল হক চৌধুরী এফসিএ, এস এফ আহমেদ অ্যান্ড কো.
৯. ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ, অতিরিক্ত সচিব (অব:) ও জলবায়ু বিশেষজ্ঞ, জাতিসংঘ
১০. জনাব মাসুমুর রহমান খলিলী, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত
১১. জনাব রফিকুজ্জামান, বিভাগীয় প্রধান, জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
সভাপতি:
ড. মো: মোজাম্মেল হক, চেয়ারম্যান, সিআইপিজি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মডারেটর:
ড. শরিফুল আলম, সচিব (অব:), বাংলাদেশ সরকার
যোগাযোগ:
ঠিকানা: ১৪০ নিউ ইস্কাটন (ফ্ল্যাট ২/এ), রমনা, ঢাকা ১০০০।
ফোন: +৮৮০ ১৭৮১৭৮৯১১১
ই-মেইল: [email protected]